বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের ডিজিএফআই মেজর পরিচয়ে প্রতারণা: কারাগারে চাকরিচ্যুত সেনাসদস্য আসাদুল

মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ

প্রতিবেদকের নাম

মোবাইল কোর্টের কার্যক্রমকে অধিকতর কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সব নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২ নভেম্বর বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হয়েছে। মূলত গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন নির্দেশনায় প্রতিটি জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের কথা বলা হয়েছে। এর একটি কপি মিডিয়া সেলের কাছেও পাঠাতে হবে।

জেলা প্রশাসক মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন।

জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই সেল মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করবে এবং প্রয়োজনে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করবে। এসব কাজে কারিগরি সহায়তা নেওয়ার সুযোগ রাখা হয়েছে এবং খরচ সরকারি নিয়ম মেনে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে। মিডিয়া সেলকে ২০১৮ সালের ৩১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনা মেনে চলতে হবে। প্রয়োজনে এসব উপকরণ সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত অন্যান্য মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে। এ কাজে জেলার অন্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবা ক্রয় করা যাবে।

পরিপত্রে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ভিডিও ধারণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। সংগৃহীত এই ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা ও সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে। মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা হলে সাক্ষ্য-প্রমাণ হিসেবে এসব ভিডিও আপিল আদালতে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিরাপদ কক্ষ নিশ্চিত করতে হবে। মালামাল গ্রহণ, সংরক্ষণ ও হস্তান্তরের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে যাচাই করবেন এবং নির্ধারিত রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। দ্রুত বিনষ্টযোগ্য মালামাল প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি করতে বলা হয়েছে। জব্দকৃত মালামালের বিস্তারিত তথ্য সংরক্ষণে নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। পচনশীল বা দ্রুত বিনষ্টযোগ্য মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

আইনি সহায়তা বাড়ানোর লক্ষ্যে আপিল মামলায় সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের মধ্য থেকে আইনজীবীদের দায়িত্ব দেবেন। আপিল শুনানির জন্য প্রয়োজনীয় নথি, কাগজপত্র ও ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুরো বিষয়টি সমন্বয় করবেন। এছাড়া সংশ্লিষ্ট আদালতকে এই দায়িত্বের বিষয়ে লিখিতভাবে অবহিত করতে হবে।

প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও দপ্তর প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিকে অতিরিক্ত দায়িত্ব দেবেন। এই কর্মচারীদের দক্ষতা বাড়াতে বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করবে। প্রশিক্ষণ শেষে তাদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই পরিপত্রটি জারির পর থেকে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনায় একটি নতুন কাঠামো তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ