শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ কার্যক্রম মিস ইউনিভার্স মঞ্চে সামিরা খান মাহি: জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল করা হবে: প্রতিমন্ত্রী সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি রংপুরে ঘরে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী দেশে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিলেন কোলেট ক্রেস গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির গাড়িবহর ক্ষতিগ্রস্ত, আহত শতাধিক

ডিজিএফআই মেজর পরিচয়ে প্রতারণা: কারাগারে চাকরিচ্যুত সেনাসদস্য আসাদুল

প্রতিবেদকের নাম

নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা আসাদুল ইসলাম নামে এক সাবেক সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে রাজধানী ঢাকার গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে আটক করা হয়। গুলশান ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের একটি যৌথ অভিযানে তিনি ধরা পড়েন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক আসাদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আসাদুলের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে, তার বাবার নাম আবুল মজিদ মোল্লা। জানা গেছে, একসময় তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তবে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ২০২৪ সালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর থেকেই তিনি নিজেকে সেনা কর্মকর্তা ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম শুরু করেন। এছাড়া তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত বলেও ভুয়া দাবি করতেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। ইতোমধ্যে অভিযানিক দল গ্রেফতারকে পাবনা নিয়ে গেছে।’।

পুলিশের ভাষ্যমতে, আসাদুল দেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠতার মিথ্যে পরিচয় দিতেন। মন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তার সুসম্পর্ক আছে এমন প্রচারণা চালিয়ে তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিতেন। এমনকি মেজর পরিচয় দিয়ে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও প্রতারণার চেষ্টা করেছেন তিনি। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, পাবনার সাঁথিয়া থানায় দায়েরকৃত একটি মামলায় আসাদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই গুলশান থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে পাবনায় স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ