শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ কার্যক্রম মিস ইউনিভার্স মঞ্চে সামিরা খান মাহি: জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল করা হবে: প্রতিমন্ত্রী সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি রংপুরে ঘরে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী দেশে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিলেন কোলেট ক্রেস গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির গাড়িবহর ক্ষতিগ্রস্ত, আহত শতাধিক

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিলেন কোলেট ক্রেস

প্রতিবেদকের নাম

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কোলেট ক্রেস। ৫৯ বছর বয়সী ক্রেস এর আগে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় তিন দশক ধরে এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের প্রস্থানের পর কোম্পানিটি তার ওপর আস্থা রেখেছে। এই নিয়োগ কেবল একটি রদবদল নয়, বরং এটি এনভিডিয়ার ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলে বড় ধরনের ভারসাম্য আনার একটি সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে ক্রেসের অন্তর্বর্তীকালীন নিয়োগে বাজারে সাময়িক স্বস্তি এলেও দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার প্রযুক্তিগত অগ্রযাত্রা ধরে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। স্থায়ী সিইও হওয়ার দৌড়ে কারা এনভিডিয়ার স্থায়ী সিইও হিসেবে শেষ পর্যন্ত ক্রেসই নির্বাচিত হবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। কোম্পানির বহুল ব্যবহৃত সফটওয়্যার প্ল্যাটফর্ম সিইউডিএ উন্নয়নেও নেতৃত্ব দিয়েছেন বাক।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এনভিডিয়ার উচ্চাভিলাষী বিনিয়োগ ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রেস সর্বদা আর্থিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে শত শত কোটি ডলারের বিনিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অর্থায়ন চুক্তির ক্ষেত্রে হুয়াং এবং ক্রেসের মধ্যে মতবিরোধ ছিল। অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ক্রেসকে সবসময় একটি ‘ভারসাম্য রক্ষাকারী’ শক্তি হিসেবে বিবেচনা করা হতো, যিনি বিনিয়োগের বাস্তবতা এবং সম্ভাব্য আর্থিক ঝুঁকিগুলো স্পষ্ট করতেন।

জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে এনভিডিয়া এআই চিপের বাজারে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছেছে। তবে সাম্প্রতিক সময়ে ওপেনএআই ও ল্যামডার মতো প্রতিষ্ঠানের পেছনে বিপুল অর্থ ঢালার কারণে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। বিশেষ করে, স্টার্টআপ কোম্পানিগুলোকে অর্থায়নের মাধ্যমে এআই খাতের মধ্যে অর্থের এক ধরনের ‘বৃত্তাকার প্রবাহ’ তৈরি হচ্ছে বলে সমালোচনা ওঠে। জানা গেছে, ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পের মতো বড় অঙ্কের ও ঝুঁকিপূর্ণ চুক্তির বিষয়ে ক্রেসের দলের সাথে বিক্রয় বিভাগের বিরোধ ছিল। প্রাথমিক পরিকল্পনায় ২৫ হাজার কোটি ডলার সহায়তার কথা থাকলেও পরে তা কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনা হয়। এ বিষয়ে জানেন এমন আরেক ব্যক্তি বলেন, নিজের গ্রাহকদের পেছনে হুয়াংয়ের মতো আগ্রাসীভাবে বিনিয়োগ করার মানসিকতা অন্য কারও মধ্যে দেখা যায় না।

কোম্পানির অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, ক্রেস হুয়াংয়ের তুলনায় অনেক বেশি শান্ত, স্থির এবং বাস্তববাদী। ২০১৩ সালে এনভিডিয়ায় যোগদানের আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। সহকর্মীদের মতে, “কোলেট একজন বাস্তববাদী মানুষ। তার এই শান্ত ও স্থির নেতৃত্ব বাজারে আস্থা ফিরিয়ে আনতে এবং কোম্পানিকে স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।” ইতিমধ্যে তিনি গ্রাহক ও সরবরাহকারীদের আশ্বস্ত করার কাজে নেমে পড়েছেন। এছাড়া চিপ রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত মার্কিন সরকারের সাথে বিদ্যমান বিরোধপূর্ণ অবস্থানের ক্ষেত্রেও তার নেতৃত্বে কৌশলী পরিবর্তনের আভাস মিলছে। এনভিডিয়ার অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর গ্রাহক ও সরবরাহকারীদের আশ্বস্ত করতে আয়োজিত কয়েকটি আলোচনায় অংশ নিয়েছেন ক্রেস। মন্তব্যের জন্য রয়টার্স অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা ইতিমধ্যে স্থায়ী সিইও নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাক, এএমডির প্রধান নির্বাহী লিসা সু এবং আর্মের প্রধান নির্বাহী রেনে হাসের নাম শোনা যাচ্ছে। ইয়ান বাক এনভিডিয়ার এআই প্রযুক্তি ও সিইউডিএ প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে নেতৃত্বের পরিবর্তনের এই সময়ে হুয়াংয়ের ব্যক্তিগত বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে। হুয়াংয়ের সঙ্গে এক ব্যবসায়ী নারীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছে, যেখানে ওই নারীকে মার্কিন গোয়েন্দারা চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করছেন, যদিও চীন তা অস্বীকার করেছে। এছাড়া এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সাথেও হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে ক্রেস অবগত ছিলেন বলে জানা গেছে। এদিকে ওয়াশিংটনভিত্তিক জেমসটাউন ফাউন্ডেশনের বিশ্লেষক সানি চেউং মনে করেন, চীনের সামরিক সংশ্লিষ্টতাযুক্ত কোম্পানির কাছে চিপ বিক্রির তদারকি নিয়ে কংগ্রেসের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে ক্রেসকে।

এনভিডিয়ায় যোগদানের পেছনের গল্পটি বেশ মজার। ২০১৩ সালে যখন তিনি এই কোম্পানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তার দুই ছেলে বেশ ছোট ছিল। ভিডিও গেম খেলার সুবাদে এনভিডিয়ার চিপ সম্পর্কে জানত তারা এবং মায়ের কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে তারাই উৎসাহ দিয়েছিল বলে ২০২৩ সালে ইসরাইলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কোলেট ক্রেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ