শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

নিজস্ব প্রতি‌বেদক ঃ

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ২৬ জুন, শুক্রবার দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে পবিত্র আশুরা।

আজ (১৭ জুন) বুধবার থেকে শুরু হচ্ছে নতুন হিজরি বছর ১৪৪৮। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনেই শেষ হলো হিজরি বছরের শেষ মাস জিলহজ। এর পরদিন থেকেই শুরু হচ্ছে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এই মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র আশুরা, যা বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে থাকে।

ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদত মুসলিম বিশ্বের কাছে এই দিনকে গভীর শোক ও স্মরণের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শিয়া সম্প্রদায় দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে।তবে আশুরার গুরুত্ব শুধু কারবালার ঘটনাতেই সীমাবদ্ধ নয়।

ইসলামী ঐতিহ্যে এই দিনের সঙ্গে আরও বহু ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার সম্পর্ক রয়েছে। হাদিসে আশুরার রোজা রাখার বিশেষ ফজিলতের কথাও উল্লেখ করা হয়েছে। এ কারণে অনেক ধর্মপ্রাণ মুসলমান ১০ মহররমের সঙ্গে আগের বা পরের দিন মিলিয়ে রোজা পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ