সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

রফিকের প্রবাসী বাঙালিদের নিয়ে ‘মিথ্যাবাদী’

প্রতিবেদকের নাম

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগ্রামী জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিথ্যাবাদী’।

জানা গেছে, ছয় পর্বের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং হয়েছে আবর আমিরাতের বিভিন্ন লোকেশনে। শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে। যেখানে বিনামূল্যে এই চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

নাঈম মির্জার গল্পে ‘মিথ্যাবাদী’ নির্মাণ করেছেন আবুল খায়ের রফিক। এতে অভিনয় করেছেন সালাম মিয়া, এমডি রানা, লালচান মিয়া, আব্দুর রহমান, নিরঞ্জন সরকার ও সোহাগ। এদের সবাই আরব আমিরাতের বাঙালি প্রবাসী।

এই কাজ প্রসঙ্গে রফিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই প্রবাসীদের নিয়ে কাজ করতে চেয়েছিলাম। এখন প্রবাসে আছি তাই করে ফেললাম কাজটা। শিগগিরই সবার জন্য অবমুক্ত করা হবে মিথ্যাবাদী।

প্রবাসীদের সংগ্রামী জীবন নিয়ে তিনি আরো বলেন, ‘প্রবাস জীবন অত্যন্ত মানবেতর। অনেক কষ্টের। দেশের গণ্ডি পেরিয়ে অচেনা এক ঠিকানায় কাজ করে যাচ্ছে শুধু পরিবার ও প্রিয়জনকে ভালো রাখবেন বলে। এসব মানুষদের গল্প সবার সামনে তুলে ধরতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ