শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহত ৫, থানায় মামলা

প্রতিবেদকের নাম
add

রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় জায়গা জমি বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। এ ব্যাপারে আব্দুল আলীমের ছেলে মোঃ মমিন হোসেন বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নলকা ইউনিয়নের আলম চাঁদপুর (সরাবাড়ি) গ্রামে আব্দুল আলীমের বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে একই গ্রামের হাসান আহমেদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ই মে ২০২৬ মঙ্গলবার বিকাল অনুমান ০৩.৩০ টার সময় মমিন, আব্দুর রহমান, আঃ আলিম, বিলাস, শ্রাবন্তী সহ অন্যান্যরা আব্দুল আলীমের বসতবাড়ীর দক্ষিনে পুকুরের পশ্চিমে রাস্তা সংলগ্ন বিবাদময় জায়গার উপর ইরি ধানের খড়ের পালা দেওয়ার সময় হাসান গং ১০/১৫ জন রামদা, লোহার রড, সাবল, কাঠের বাটাম, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে অতর্কিত হামলা চালায়। উক্ত সময়ে মমিন, আব্দুর রহমান, আঃ আলিম, বিলাস, শ্রাবন্তীগন আহত হয়। আত্মীয় স্বজন ও উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। উক্ত সময়ে আব্দুর রহমান এর শারিরীক পরিস্থিতি অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুর রহমান ঢাকার মাই কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছে এবং বিবাদীপক্ষ বাদীপক্ষকে হুমকী ধামকী দিচ্ছে বলে জানা যায়। ঘটনার বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান- বাদীর এজাহার পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ