বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে হত্যা উদ্দেশ্য রাস্তা অবরোধ করে ব্যাবসায়ী পিতা পুত্রকে মারপিট, থানায় মামলা, গ্রেফতার ১ রায়গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও এলাকাবাসীর কর্মসূচি গফরগাঁও ভূ‌মি অ‌ফি‌সের দুনী‌তির অ‌ভি‌যোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় যশোরের সংরক্ষিত নারী আসনে রাজপথের ‘অগ্নিকন্যা’ অ্যাডভোকেট মুক্তিকে চায় এলাকাবাসী আইন ও রাজনীতিতে এক উজ্জ্বল মুখ: সংরক্ষিত আসনে এমপি হিসেবে তামান্না খানম আইরিনকে দেখতে চায় তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল – ঢাকা দক্ষিণ এর (আংশিক) কেন্দ্রীয় কমিটি প্রকাশিত আসছে সংসদ নির্বাচনে ঢাকা – ৫ আসনে বি এন পি ‘ মনোনীত ধানের শীষ প্রতীক এর মোঃ নবী উল্যাহ এর নির্বাচনী প্রচারণা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন আশিক বন্ধুর কথা ও সুরে নাটকে আইটেম গানে স্মরণ

রায়গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও এলাকাবাসীর কর্মসূচি

প্রতিবেদকের নাম
add

সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাংগাসী ইউনিয়নে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও স্থানীয় এলাকাবাসী।

শনিবার পাংগাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা মোড়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি খায়রুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ভুট্ট তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পাংগাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা মোড়ে অবস্থিত কামরুজ্জামান ভূঁইয়া তালুকদারের জমিতে আওয়ামী লীগের নেতা–কর্মী ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত শ্রী গোবিন্দ সরকারের নেতৃত্বে জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা করা হয়। এ সময় জমির মালিক বাধা দিলে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, হয়রানিমূলক ও মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, পাংগাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান মল্লিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, পাংগাসী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসকেন্দার মির্জা জুয়েল, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি মো. টিক্কা এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক রাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ