বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে হত্যা উদ্দেশ্য রাস্তা অবরোধ করে ব্যাবসায়ী পিতা পুত্রকে মারপিট, থানায় মামলা, গ্রেফতার ১ রায়গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও এলাকাবাসীর কর্মসূচি গফরগাঁও ভূ‌মি অ‌ফি‌সের দুনী‌তির অ‌ভি‌যোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় যশোরের সংরক্ষিত নারী আসনে রাজপথের ‘অগ্নিকন্যা’ অ্যাডভোকেট মুক্তিকে চায় এলাকাবাসী আইন ও রাজনীতিতে এক উজ্জ্বল মুখ: সংরক্ষিত আসনে এমপি হিসেবে তামান্না খানম আইরিনকে দেখতে চায় তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল – ঢাকা দক্ষিণ এর (আংশিক) কেন্দ্রীয় কমিটি প্রকাশিত আসছে সংসদ নির্বাচনে ঢাকা – ৫ আসনে বি এন পি ‘ মনোনীত ধানের শীষ প্রতীক এর মোঃ নবী উল্যাহ এর নির্বাচনী প্রচারণা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন আশিক বন্ধুর কথা ও সুরে নাটকে আইটেম গানে স্মরণ

রায়গঞ্জে হত্যা উদ্দেশ্য রাস্তা অবরোধ করে ব্যাবসায়ী পিতা পুত্রকে মারপিট, থানায় মামলা, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম
add

মোঃ আতিক মাহমুদ আকাশঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ব্যাবসায়ী পিতা পুত্রকে ব্যাপক মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় ৭ জনের নামে মামলা হয়েছে, পুলিশ অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বেংনাই গ্রামে । মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটায় মশলা ব্যাবসায়ী বেংনাই গ্রামের মৃত রমজান আলীর পুত্র রজব আলী ও তার পুত্র নুরনবী শেখ স্থানীয় মিত্রতেঘরি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত ভাবে ব্যাবসায়ী পিতা পুত্রের উপর ঝাপিয়ে পড়ে। তাদের হাতে থাকা রাম দা , হাসুয়া, ফসকা, লোহার রড, বাঁশের ফালা ও কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। জখমীদ্বয় আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় আসামীদের গ্রেফতারে এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গতকাল রবিবার বেংনাই গ্রামের জয়নাল শেখের পুত্র মোঃ সেলিম শেখ (২৫) কে আটক করেছে। রায়গঞ্জ থানার মামলা নং ১৩ , তারিখ ২২/৩/২০২৬ ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ