মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও মানদণ্ড ঘোষণা সৌদি আরবের প্রেক্ষাপট: আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণ বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী উপসচিব পদে পদোন্নতি পেলেন প্রশাসনের ২৭৭ কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান ১২ মাসে ২৩ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া: মায়েদের জন্য দিলেন বিশেষ বার্তা ঝিনাইদহের মহেশপুরে তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষ উদ্ধার করল প্রশাসন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি প্রেক্ষাপট: সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র

প্রতিবেদকের নাম

রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দেন। মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।

একই প্রক্রিয়ায় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ বলে গণ্য হয়েছে। তার ক্ষেত্রেও দুটি মনোনয়নপত্রের মধ্যে একটি বৈধ হওয়ায় অন্যটি বাতিল হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ