বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পর্তুগালকে হতাশার সাগরে ভাসিয়ে ইতিহাস গড়ল কঙ্গো মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে পাঁচ দোকান ভস্মিত ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান (মুরাদ)ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গন্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ভস্মিত হয়েছে। উপজেলার স্থানীয় রায়গঞ্জ বাজারের দক্ষিণ অংশে উপজেলার আটঘরিয়া গ্রামের জনৈক সুবাসের ছেলে অনন্তের মুদি দোকানে ইং ০৪/০৫/২০২২ তারিখ রাত অনুমান ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে অনন্তের দোকানের সাথে থাকা লাহোর গ্রামের জাহিদুলের জুতার দোকানসহ স্যানেটারী দোকান, কসমেটিকসের দোকান ও একটি সেলুন মোট পাঁচটি দোকান পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে সঠিক জানা যায় নাই। তবে ধারণা করা হচ্ছে পাঁচটি দোকানে আনুমানিক বিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপরদিকে একই তারিখ সকাল অনুমান ০৮.০০ টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লাহোর গ্রামের জনৈক আব্দুর রশিদ ধান মাড়াইয়ের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপস্থিত লোকজন তাকে তাৎক্ষণিক ভাবে ম্যাসেজ করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ