রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

রায়গঞ্জ উপজেলায় দলীয় মনোনয়ন

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

অবশেষে আজ নানান জল্পনা কল্পনার অবসান ঘটলো। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থীদের দলীয় মনোনয়ন ঘোষনা হলো আজ। বাংলাদেশ আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন ঘোষণা করেন। যাদের তালিকা পর্যায়ক্রমে- ১। ধামাইনগর- রাইসুল হাসান; ২। সোনাখাড়া- আবু হেনা মোঃ মোস্তফা কামাল; ৩। ধুবিল- মোঃ মিজানুর রহমান তালুকদার; ৪। ঘুড়কা- মোঃ জিল্লুর রহমান; ৫। চান্দাইকোনা- মোঃ আব্দুল হান্নান খান; ৬। ধানগড়া- মীর ওবায়দুল; ৭। নলকা- মোঃ আবু বকর সিদ্দিক; ৮। পাঙ্গাসী- মোঃ রফিকুল ইসলাম; ৯। ব্রহ্মগাছা- মোঃ গোলাম ছরওয়ার লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ