শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

লাউয়াছড়ায় হুক ছিঁড়ে বিচ্ছিন্ন পাহাড়িকা এক্সপ্রেসের বগি

প্রতিবেদকের নাম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বড় ধরনের যান্ত্রিক বিভ্রাট ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বনের মাগুরছড়া এলাকায় ট্রেনটির পেছন দিকের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। এতে ইঞ্জিনটি একা সামনের দিকে এগিয়ে গেলেও যাত্রীসহ বগিগুলো স্থবির হয়ে পড়ে, যার ফলে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছাড়া ৭১৭/৭১৮ নম্বর ট্রেনটি দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন ছেড়েছিল। পরে বনের পাহাড়ি ঢালে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা রেলওয়ের টেকনিক্যাল টিম দ্রুত মেরামতের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ। তিনি জানান, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করার পর শুক্রবার বিকাল ৫টার দিকে সারাদেশের সাথে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ