বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন রোগী প্রায় ২ হাজার জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে অন্ধ্রপ্রদেশে ৫ জনের প্রাণহানি লক্ষ্মীপুরে ব্যবসায়ীর প্রাণহানি: বাড়িতে ডেকে নিয়ে নিরাপত্তা ঘটনায় রাষ্ট্রপতি: বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়ছে হতাহতের সংখ্যা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বিইআরসির শুনানিতে আজ নজর জ্বালানি ও রেল খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী ইসরাইল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা, নতুন ভোটের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, প্রভাব ফেলছে তেলের দর

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

প্রতিবেদকের নাম

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি জানান, অসুস্থতার কারণেই অধ্যাপক মোনেম এই সিদ্ধান্ত নিয়েছেন।

চেয়ারম্যানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার একান্ত সচিব মো. শাহরিয়ার রহমান জানান, স্যার বর্তমানে বিশ্রামে রয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের এই অধ্যাপক।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেছিলেন। সেই শূন্যতা পূরণে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ