বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে ত্রাণকর্মীদের ওপর হামলা অগ্রহণযোগ্য: তিন বছরে নিহত এক হাজারের বেশি প্রেক্ষাপট: বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন: ২৯ আগস্টের মধ্যে যোগদানের নির্দেশ শীঘ্রই অস্টিনে যাত্রা শুরু করতে পারে টেসলার স্টিয়ারিং হুইলবিহীন সাইবারক্যাব বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত ডিজিটাল ইকোসিস্টেমের অপব্যবহার রোধে সচেতনতা ও নীতিমালার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশিসহ নিহত ৯ মাদকের ভয়াল ছোবলে নারীরা: বাড়ছে আসক্তি ও উদ্বেগজনক প্রবণতা মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত তরুণীর মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত পিএসসি চেয়ারম্যানের

প্রতিবেদকের নাম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিএসসি চেয়ারম্যান তাকে ডেকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার অপরাহ্নে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর কথা রয়েছে। পদত্যাগের কারণ জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা জানান, চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ এবং এই অবস্থায় দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়।

এদিকে পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে ভিন্ন এক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সম্প্রতি পদ থেকে সরে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে আলোচনা রয়েছে। এছাড়া তার নেতৃত্বাধীন কমিশন পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল, যা সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে দেখা হয়নি বলে দাবি ওই সদস্যের।

উল্লেখ্য, অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হঠাৎ এই পদত্যাগের সিদ্ধান্তটি এখন প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ