শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে কোনো দেশ বা পক্ষের অযৌক্তিক চাপে সরকার মাথা নত করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের একজন আসামির বিচারকার্য পরিচালনা করা হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। তিনি আরও বলেন, এ বিষয়ে বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ বা মন্তব্য করার কোনো সুযোগ নেই এবং সরকার কোনো চাপের মুখেও নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারা কথা বলবে, সেটিও তিনি বিশ্বাস করেন না।
দেশের সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তথ্য উপদেষ্টা জানান, তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে এবং সুস্থ বিনোদনের প্রসারে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও বের হয়ে আসা সম্ভব বলে মনে করে সরকার।
গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, চুক্তি নবায়ন বা ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নতুন কোনো আপডেট নেই, তবে বাংলাদেশের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে এই চুক্তির সরাসরি সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের আলোচনায় যে কোনো চুক্তি সই হতে পারে, তবে তার প্রক্রিয়া অনেক আগে থেকেই নির্ধারিত থাকে। কী চাওয়া হবে বা কীভাবে হবে, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে। তার ভাষ্য, দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি সই হতে পারে।
হজ কার্যক্রম নিয়ে উপদেষ্টা জানান, সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এদিকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে তিনি কঠোর বার্তা দিয়েছেন। দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় তাদের মিছিল-সমাবেশ করা বেআইনি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এসব কর্মসূচিতে সহিংসতা ও নৃশংসতা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যে কোনো অভিযানে পুলিশকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে, তবে বলপ্রয়োগের ক্ষেত্রে আইন অনুযায়ী আনুপাতিক মাত্রায় কাজ করতে হবে। সহিংসতায় জড়িতদের ছবি দেখে বিচারের আওতায় আনার কথাও জানান তিনি।