শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রিকস সম্মেলন: নয়াদিল্লিতে বিশ্ব নেতাদের আগমন ঘিরে বস্তি আড়াল করার উদ্যোগ জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’: নিরাপত্তা পরিষদ সংস্কার ও সন্ত্রাসবাদ দমনে জোর দেশে সারের কোনো সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে: কৃষিমন্ত্রী সৌদি আরবের তেল পাইপলাইনে হামলার পেছনে ইরানের হাত থাকার ইঙ্গিত ট্রাম্পের এআই ক্যামেরা ও আধুনিক অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩১ দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদি, পুতিন ও শি জিনপিংয়ের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ সৌদি পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে: ট্রাম্প বিএনপি সরকারের ৬ মাসে সরকারি খাদ্য মজুত বাড়ল দেড় লাখ মেট্রিক টন

সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এক আকস্মিক দুর্ঘটনা ঘটে। গত বুধবার ঘটা এই মর্মান্তিক ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২৬) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস জোগান এবং সান্ত্বনা দেন। এছাড়া, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ