মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

সিরাজগঞ্জে সরকারী জায়গা বেদখল করে পাকা প্রাচীর নির্মাণ

প্রতিবেদকের নাম

ডেস্ক নিউজ: সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন নতুন ভাঙ্গাবাড়ী গ্রামে পাকা প্রাচীর নির্মাণ করে সরকারী জায়গা বেদখলের অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, স্থানীয় প্রভাবশালী মোঃ আঃ খালেক সেখ(৫৫), পিতাঃ মৃতঃ আব্দুর রাজ্জাক সেখ, সাং নতুন ভাঙ্গাবাড়ী(পূর্বপাড়া), থানা ও জেলাঃ সিরাজগঞ্জ তার বসতবাড়ী সংলগ্ন পৌরসভার জায়গা জোর পূর্বক বেদখল করে পাকা প্রাচীর নির্মাণ করেছে। উল্লেখ্য যে, উক্ত জায়গায় জনসাধারনের চলাচলের রাস্তা বিদ্যমান। প্রাচীর নির্মাণ করার ফলে জনসাধারনের চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় ভাবে জানা যায়, জায়গাটি একাধিকবার মাপ জরীপ হইলেও উক্ত আঃ খালেক কোন মাপ জরীপ না মেনে পৌরসভার জায়গা বেদখল করেন এবং জনসাধারনের চলাচলের পথটি পাকা প্রাচীর নির্মাণ করে বন্ধ করে দিয়েছে। উক্ত বিষয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র এর সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে তিনি জানান নতুন ভাঙ্গাবাড়ীতে পৌরসভার জায়গা আছে তা তিনি অবগত আছেন। কিন্তু উক্ত জায়গা বেদখল করে পাকা প্রাচীর নির্মাণ করেছে তা তিনি জানেন না। এলাকার জনসাধারনের দাবী সরকারী মাপ জরীপ কারক দ্বারা জায়গা পরিমাপ করে তাদের চলাচলের রাস্তাটি অতি সত্বর খুলে দেয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ