শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বঙ্গভবনে শপথের প্রস্তুতি: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল তিনবারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন আর নেই, বয়স হয়েছিল ৭০ বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন পাঁচ মন্ত্রী ও দায়িত্ব পুনর্বিন্যাস বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি শ্রমিকনেতাদের

সীমান্ত সুরক্ষা ছাড়া ভারত নিরাপদ নয়, মমতা সরকারের বিরুদ্ধে তোপ অমিত শাহের

প্রতিবেদকের নাম

সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত ও পশ্চিমবঙ্গ—কোনোটিই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন।

অমিত শাহ জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২০১৪ সাল থেকেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে ১ হাজার ১২৯ একর জমি চাওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই জমি দিতে অস্বীকৃতি জানায়। তার দাবি, বিএসএফের মাধ্যমে সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি চেয়ে বারবার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সেই জমি পাওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসএসবির ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতির প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতীতে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সীমান্তরক্ষী বাহিনীর এমন অনুষ্ঠানে অংশ নেননি, যা একটি ভুল বার্তা দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এসএসবি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং দেশের নিরাপত্তার অতন্দ্র প্রহরী।

অনুষ্ঠানে জাতীয় সংগীত নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে ‘বন্দে মাতরম’-কে যথাযথ স্বীকৃতি দেয়া হয়নি। তিনি বলেন, স্বাধীনতার পর ভারতে ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ কখনো গাওয়া হয়নি, তবে চলতি বছরের স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবারের মতো এর পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ