বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম সংসদেই ঘোষণা করা হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয়করণের ছায়া, স্বাধীন ভোটের সুযোগ নেই: নাহিদ ইসলাম রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালানে জড়িত: সেনাপ্রধান ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার: প্রতিটি পদক্ষেপই পরিবর্তনের জন্য ৩৫ বছর পর ২৩তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠা চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বদলি ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ: গভীর সংকটের আশঙ্কায় অর্থনীতিবিদরা হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

স্বাধীনভাবে কাজ করবে দুদক, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে শুরু কার্যক্রম

প্রতিবেদকের নাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। গত ৩ মার্চ আগের কমিশন পদত্যাগ করার প্রায় সাড়ে পাঁচ মাস পর নতুন এই কমিশন দায়িত্ব নিল। দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৯ আগস্ট) কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দুদক এখন থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

নতুন চেয়ারম্যানের সঙ্গে দায়িত্ব নিয়েছেন দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তারা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দাপ্তরিক কাজের রূপরেখা নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে নতুন চেয়ারম্যান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের দুর্নীতি কিংবা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের সামনে এখনও সে ধরণের কোনো ফাইল আসেনি। তবে ফাইলগুলো আমাদের কাছে আসলে আপনারা নিজেরাই কাজের অগ্রগতি দেখতে পাবেন। এ বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে চাই না। আমরা কাজের মাধ্যমেই আমাদের অবস্থান স্পষ্ট করব এবং সব ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ