বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত প্রবাসফেরত তরুণের সফলতার গল্প পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ

হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহ্বায়ক ফরিদ মোল্লার ওপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এর আগে ঝিটকা বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন গলি পদক্ষিণ করে গালা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এক প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, বাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুসতাকিম চৌধুরী রিফাতের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ