বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

রায়গঞ্জে ইজি বাইক উদ্ধার

প্রতিবেদকের নাম

‌মো: মাহবুবুল আলম খান : রায়গঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)মোঃ হুসাইন আলী গত ইং ০৩/০৯/২০২১ তারিখ রায়গঞ্জ থানাধীণ চান্দাইকোনা বাজার এলাকাসহ সঙ্গীয় ফোর্স সহ রাত্রীকালীন হাইওয়ে ডিউটি করাকালে রাত্রী ০২.০০ ঘটিকার সময় চান্দাইকোনা শিকদার পেট্রোল পাম্পের সামনে হাইওয়ে রোডের উপর একটি ইজি বাইকে দুইজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করিতে দেখিয়া সন্দেহ হইলে উক্ত এসআই মোঃ হুসাইন আলী তাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং ইজি বাইকের মালিকানা সংক্রান্তে কোন কাগজ দেখাতে না পারায় উক্ত ব্যক্তি ১।মোঃ নয়ন ইসলাম (২৪), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-উলিপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ২।মোঃ সাগর আলী (২২), পিতা-মোঃ টিটু, সাং-মংলা, থানা-মংলা, জেলা-বাগেরহাট দ্বয়কে তাদের কাছে থাকা ইজি বাইক সহ থানা নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারা স্বীকার করে যে, গত ইং ০২/০৯/২০২১ তারিখ রাত্র অনুমান ২৩.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন উচরং শেরুর রাইস মিল এলাকা হইতে ইজি বাইকের চালককে মারধর ও ছুরিকাঘাত করিয়া ইজি বাইকটি তাহারা জোর পূর্বক কাড়িয়া নিয়া আসিয়াছে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া শেরপুর থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষনিকভাবে জানানো হয়।অফিসার ইনচার্জ শেরপুর থানা জানান যে, উল্লেখিত এলাকায় ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়াছে।যাহা উক্ত থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। পরবর্তীতে শেরপুর থানার মামলা নং-৯, তারিখ-০৩/০৯/২০২১, ধারা-৩৯৪/৩৪ পেনাল কোড রুজু হওয়ায় মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম অত্র থানায় আসিলে উল্লেখিত আসামীদ্বয়কে তাহার নিকট হস্তান্তর করা হইয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ