বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পর্তুগালকে হতাশার সাগরে ভাসিয়ে ইতিহাস গড়ল কঙ্গো মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

রাজশাহী গোয়েন্দা পুলিশ নাশকতা মামলার জামায়াতের ১ আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী মহানগর জামায়াতের ১ সদস্যকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম এলাকার মোঃ মহসিন মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াহিয়া(৪৩)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও সকল প্রকার নাশকতামূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২১ (১১ সেপ্টেম্বর ২০২১ দিবাগত) রাত ২ টায় ডিউটি চলাকালীন সময়ে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এ নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার নাশকতা মামলার আসামী জামায়াতের সক্রিয় সদস্য মোহাম্মদ ইয়াহিয়াকে বড়বনগ্রাম নামোপাড়া এলাকা হতে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়, সে জামায়াতের সক্রিয় সদস্য। সে ও তাদের সহযোগীরা বিভিন্ন মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে ।

গ্রেফতারকৃত আসামীকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ