বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

নিখোঁজ মোঃ ফরহাদ আলীকে পাওয়া গেছে

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান

গত ইং ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল অনুমান ১০.০০ টার সময় উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলীসাবলা গ্রামের মোঃ খোদা বক্স সেখ এর মাদ্রাসা পড়ুয়া ছেলে মোঃ ফরহাদ আলী(১৩) স্থানীয় ধানগড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফেরে নাই। নিখোঁজ ফরহাদ আলীর পরিবারের নিকট জানা যায়, ফরহাদ আলী স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ঘটনার দিন সকালে ফরহাদ আলী তার মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে এবং সকাল অনুমান ১০ টার সময় উপজেলার ধানগড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। ফরহাদ আলীর বাবা মোঃ খোদা বক্স সেখ তার সন্তানের সন্ধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ফরহাদ আলীর বাবা এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রীও ভুক্ত করেন এবং বিভিন্ন জায়গায় খোঁজ সন্ধান করিতে থাকেন। বিভিন্ন পত্রিকা ও অনলাইনে নিখোজ সংবাদ প্রকাশিত হয়। খোজ সন্ধানের এক পর্যায়ে নিখোজের পিতা নিখোঁজ মোঃ ফরহাদ আলী ইং ২৯/০৯/২০২১ তারিখ বিকালে ঢাকার গাবতলী এলাকা হইতে নিখোঁজ মোঃ ফরহাদ আলীকে নিজ বাড়ী নিয়ে আসেন। বর্তমানে মোঃ ফরহাদ আলী তার নিজ বাড়ীতেই আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ