শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে বিচারের দাবি হাসনাত আবদুল্লাহর ৭ নভেম্বরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপি-র ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু এআই যুগে সফটওয়্যারের কোয়ালিটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ ব্যাংক এশিয়ায় কল সেন্টার ম্যানেজার পদে নিয়োগ রাষ্ট্রপতি: ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব সিলেট টেস্টে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে যত রেকর্ড হৃদয়ের রেকর্ড ২৪২ রানে ভর করে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

আধুনিক ওয়ার্ড গড়তে চান মহিলা মেম্বার পদপ্রার্থী- রাশিদা

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খাঁনঃ

শীতের আগমণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে ছড়িয়ে গিয়েছে নির্বাচনী হাওয়া। চারিদিকে মৌ মৌ করছে বিভিন্ন প্রার্থীদের পোষ্টারে। যদিও অধিকাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তেমন দৌড় ঝাপ নাই। তথাপি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ও সদস্যদের মধ্যে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদান করায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে তেমন নির্বাচনী হাওয়া লাগছে না। তবে নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে পিছিয়ে নেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮ ও ৯নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী- মোছাঃ রাশিদা খাতুন।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮ ও ৯নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ রাশিদা খাতুন প্রতিদ্বন্দিতা করছেন “সূর্য্যমুখী ফুল” মার্কা প্রতীক নিয়ে। মোছাঃ রাশিদা খাতুন জানান- এলাকার মানুষ তাকে ভালোবেসে নির্বাচনে প্রার্থী করেছে। ইনশাল্লাহ জয় লাভ হলে এ জয় হবে এলাকাবাসীর। এ জয় আমার না। এ জয় হবে খেটে খাওয়া মানুষের। মোছাঃ রাশিদা খাতুন আরোও বলেন- “আমি ওয়ার্ডের সকল মানুষের তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।” এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সব সময় তিনি একজন জন প্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ডে ও দলীয় প্রোগ্রামে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়। তার উন্নয়নশীল নানামুখী কর্মকান্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে। গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮ ও ৯নং ওয়ার্ড) সংরক্ষিত আসনে মেম্বার পদপ্রার্থী হিসেবে “সূর্য্যমুখী ফুল” মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করবেন- মোছাঃ রাশিদা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ