শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শপিংমল-দোকান খোলা রাখার নতুন সময় নির্ধারণ কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা, হস্তান্তর প্রক্রিয়া চলছে ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত খুলনায় ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান

দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

প্রতিবেদকের নাম

বিনোদন ডেস্ক ঃ পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস্ রায়ের নির্দেশনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।

এই সাপ্তাহের গল্প: পরম্পরা নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। সে ঢাকায় ফিরে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সংগ্রাম করে। তার আধুনিক জীবনযাপন ও চিন্তাভাবনার সাথে তাদের যৌথ পরিবারের সদস্যদের মতপার্থক্য দেখা দেয়। গেম ডেভেলপার হওয়ার স্বপ্ন থাকলেও পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়ার বাধ্যবাধকতা তাকে মানসিকভাবে বিপর্যস্থ করে তোলে।

নাহিয়ানের জীবনের এই টানাপোড়েন আরও জটিল হয়ে ওঠে ফুফাতো বোন রাশা এবং সহপাঠী মেঘার উপস্থিতিতে। পারিবারিক সিদ্ধান্তে যখন রাশার সাথে নাহিয়ানের বিয়ের আয়োজন চলছিল, ঠিক তখনই নিজের বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেঘার নাটকীয় আগমন সব সমীকরণ ওলটপালট করে দেয়। পরিবারের মতামত উপেক্ষা করে রাশার সাথে বিয়ে ভেঙ্গে দিয়ে মেঘাকে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে নাহিয়ান।

বাবার বিত্ত-বৈভব, আভিজাত্য আর বিলাসী জীবন পেছনে ফেলে ছোট একটি রুমে শুরু হয় তাদের কঠিন জীবনযুদ্ধ। একদিকে পরিবার ও রাশার সাথে বিচ্ছেদের ক্ষত, অন্যদিকে মেঘাকে নিয়ে টিকে থাকার রূঢ় বাস্তবতা। নাহিয়ানের এই লড়াকু জীবন আর পারিবারিক ঐতিহ্যের টান শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, তা নিয়েই এগিয়ে চলে ‘পরম্পরা’র গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ