শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতি‌বেদক ঃ

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তি (এনরোলমেন্ট) পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে একই দিন সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩৭ হাজার ৮০ জন আবেদন করেছিলেন। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়ার যোগ্যতা অর্জন করেন।

নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে একজন প্রার্থী পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। তালিকাভুক্ত আইনজীবীরা দেশের অধস্তন আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনা করতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় যুক্ত হতে হলে পৃথক যোগ্যতা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

উল্লেখ্য, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ