সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

‘আর নয় পরনির্ভরশীলতা, নিজ কর্মে বাঁচুক বাংলার নারী‘এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপ দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে  ৯ম  বারের মত  ১৬  জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে।

শনিবার সকালে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এএম ফষ্টার কেয়ার এর আর্থিক সহযোগিতায় মেশিন বিতরণ অনুষ্ঠানে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি  এম. এম কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারন সম্পাদক সাউদুর রহমান বাচ্চু।

সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আইয়ুব আলী,রফিকুল ইসলাম শামীম,প্রভাষক আসলাম হোসেন,ইউনিট লিডার আমিনুল ইসলাম,মাসুম বিল্লাহ মাহী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোঃ শাহাদাত হুসাইন।

এসময় তিনি বলেন,অসহায় মানুষদের জন্য এই ধরনের কর্মকান্ড গুলো পরিচালনা করছে এটি নিসন্দেহে একটা প্রশংসা মূলক আমি নিজে মনে করি যে, এধরণের কর্মকা- দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ উপকৃত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ