সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ: নতুন আচরণবিধি জারি করল নির্বাচন কমিশন শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব শেখ সেলিমের, দেশে ফেরার পরিকল্পনা ডিসেম্বরে ২২৮ বছরের পুরনো লন্ডনের রেস্তোরাঁ ‘রুলস’: যেখানে আজও ভিড় জমান বিখ্যাতরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরতের কার্যক্রম শুরু জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ

সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতি‌বেদক ঃ

বিএনপি মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সেশনের প্রতিপাদ্য হলো- ঝুঁকি মোকাবিলা, স্থিতিস্থাপকতাকে কাজে লাগানো এবং নতুন উদ্যম ও সঠিক দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাওয়া।’ তিনি জানান, বর্তমান সরকার মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, গত কয়েক মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশকে ফিরে পাওয়া এবং গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ