শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান

নিউজ ডেস্ক ঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইরানের নেতারা কেন এতটা জোর দিচ্ছেন, তার একটি কৌশলগত ব্যাখ্যা দিয়েছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের বিশ্লেষক মুহান্নাদ সেলুম। তার মতে, এর মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব যাচাই করে দেখতে চাইছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সেলুম বলেন, এটি আসলে একটি পরীক্ষা। ইরানিরা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যুক্তরাষ্ট্র আসলেই ইসরায়েলকে নিয়ন্ত্রণ বা সংযত করার ক্ষমতা রাখে কি না।

এই বিশ্লেষক ব্যাখ্যা করেন, তেহরানের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি তাদের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে জড়িত। ওয়াশিংটন যদি তাদের মিত্র ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রাখতেই ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে ইসরায়েল যে খোদ ইরানে হামলা চালাবে না—সেই নিশ্চয়তা কে দেবে?

মুহান্নাদ সেলুম আরও যোগ করেন, তাই আমি মনে করি, এই শান্তি আলোচনায় ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের কতটা প্রভাব বা নিয়ন্ত্রণ রয়েছে, তা দেখা ইরানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, ইসরায়েল আগামী দিনের যেকোনো চুক্তির শর্ত আসলেই মেনে চলবে কি না, সেই নিশ্চয়তা পাওয়াটাও তেহরানের প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ