সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক ঃ

রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। যেসব মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিরের এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ না থাকায় সারাদেশে কতটি হয়রানিমূলক মামলা হয়েছে তার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের হয়েছে।

আসাদুজ্জামান জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে মামলা প্রত্যাহারের কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ