রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় দুই শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার লংমার্চ জ্বালানির অপচয় ও জনদুর্ভোগ বাড়াবে: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয় দফা দাবিতে আজ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৯৯১, নতুন আক্রান্ত ৯১৭ শিশু চট্টগ্রামে চুরির অভিযোগে দুই তরুণের চুল কেটে প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় মামলা বিশ্ব মানচিত্রে বড় পরিবর্তন: মারকেটর প্রজেকশন বদলে ইকুয়াল আর্থ ব্যবহারের উদ্যোগ জাতিসংঘের নেপালের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় নয়, দাবি জামায়াত আমিরের জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের পর্দার আড়ালে কোটি টাকার অদৃশ্য যুদ্ধ: তারকাদের ভাবমূর্তি নষ্টের নেপথ্যে কী?

বিয়ে ছাড়াই সুখী এই বলিউড সুন্দরীরা

বিনোদন ডেস্ক ঃ

বয়স তাঁদের কাছে একটি সংখ্যা মাত্র! ৪০ পেরিয়েও যে লাবণ্যের ছটায় দর্শকদের মুগ্ধ করা যায়, তা এরইমধ্যে প্রমাণ করে দেখিয়েছেন বলিউডের এই সফল অভিনেত্রীরা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও তাঁরা ফ্যাশন ট্রেন্ড। পুরুষ সঙ্গী ছাড়াও যে জীবনকে উপভোগ করা যায়, সাফল্যের সিঁড়ি বেয়ে ক্যারিয়ারের গ্রাফ আকাশমুখী করা যায়—তারই উজ্জ্বল দৃষ্টান্ত সুস্মিতা সেন-আমিশা প্যাটেলের মতো গ্ল্যামারাস তারকারা। বিয়ে না করেও দিব্যি কাটছে তাঁদের জীবন।

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আমিশা প্যাটেল। ‌‘কাহো না প্যায়ার হে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক তাঁর। এরপর একে একে আরও বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। সবশেষ তাঁকে দেখা যায় ‘গদর ২’ ছবিতে। বয়স ৫০ পেরিয়ে, তবুও সিঙ্গেল আমিশা! ভক্ত-অনুরাগীরা বহুবার তাঁর বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, ‘সঠিক মানুষ পেলে…!’

বর্ষীয়ান অভিনেত্রী তনুজার ছোট মেয়ে এবং অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি। বয়স ৪৭’র কোঠায়, তবে এখনও তিনি অবিবাহিত। এককালে উদয় চোপড়া কিংবা আরমান কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। অভিনেত্রীর মতে, বিয়ে জীবনের একমাত্র লক্ষ্য নয়!

‘বীর জারা’ চলচ্চিত্র দিয়ে বাজিমাত করেছিলেন দিব্যা দত্ত। বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই! এখনও দিব্যা আছেন দিব্যি নিজের মতো। বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাঁর। কিন্তু বহুমুখী প্রতিভায় বারবারই মুগ্ধ করে চলেছেন দর্শককে।

গ্ল্যামারাস দুনিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব একতা কাপুর। বিয়ের পিঁড়িতে না বসলেও তিনি এখন গর্বিত সিঙ্গেল মাদার। ২০১৯ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের মা হয়েছেন এই প্রযোজক। ছেলের নাম রেখেছেন রবি কাপুর।

বলিউড সিনেপ্রেমীদের কাছে সুস্মিতা সেনকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই! বয়স ৫০ হলেও আত্মবিশ্বাস আর সৌন্দর্যের প্রতীক এই বঙ্গললনা। ২০২০ সালে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘আর্য’র মাধ্যমে দুর্দান্ত কামব্যাকে বর্তমান প্রজন্মের মনেও দাগ কেটেছেন তিনি। একইসঙ্গে তাঁর স্বাধীনচেতা মনোভাব জেন জি’র অনুপ্রেরণা। দত্তক নেওয়া দুই কন্যা সন্তানকেও বড় করছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।শিল্পী শেঠির ছোটবোন শমিতা শেঠি। উদয় চোপরার বিপরীতে ‘মহাব্বতে’ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি তাঁর।

‘জেহর’, ‘ক্যাশ’-এর মতো ছবিতেও দর্শকের নজর কেড়েছেন। তবে এই মুহূর্তে বড়পর্দা থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। বয়স ৪৭’র কোঠায় থাকলেও এখনও তিনি কেন অবিবাহিত, তা নিয়ে ভক্তদের ব্যাপক কৌতূহল। একসময় রাকেশ বাপটের সঙ্গে তাঁর প্রেম ছিল বলিউডের আলোচনায়, তবে সেই সম্পর্ক ইতি টানার পর এখনও সিঙ্গেল তিনি।

এদিকে, আজীবন একাকীই থেকে গেছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ। এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি কখনও সঙ্গীর অভাববোধ করি না। বিয়ে যদি ভাগ্যে না থাকে, তাহলে তোমার সঙ্গী তোমাকে ছেড়ে যেতে পারে বা মারা যেতে পারে। আর তখন তুমি আবার একাই থেকে যাবে। তুমি একা আসো, একা চলে যাও। যদি তোমার ভাগ্যে স্বামী না থাকে, তবে তুমি কখনোই স্বামী পাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ