বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’ উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ সিরাজগঞ্জে চিকিৎসককে গলাকেটে হত্যা, ১৫ বছর পরে দুইজনের যাবজ্জীবন জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের আহ্বান ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কুষ্টিয়ায় কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় প্রক্সি: ৪ জন আটক ইউবিএল এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বিনোদন ডেস্ক ঃ

জুলাই-আগস্ট গণআন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এ বিষয়ে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।

এর আগে মমতাজকে কারাগার থেকে আদালতে হাজির করে এই মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক। পুলিশের আবেদনে বলা হয়, মামলার ঘটনার সাথে মমতাজ বেগমের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্ত চলমান থাকায় ঘটনার মূল রহস্য উদঘাটনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাদী ও ভুক্তভোগী মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে আন্দোলনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, সেই আন্দোলন দমনে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় মুক্তার হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হলো।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ডের মেয়াদ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

লোকসংগীতের জনপ্রিয় এই শিল্পী রাজনীতিতে যুক্ত হয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে সরাসরি নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে জয়ী হন। তবে ২০২৪ সালের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েও তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ