সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি: ৪ বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত ইরানে সামরিক অভিযান নিয়ে মতবিরোধ: নেতানিয়াহু ও সেনাপ্রধানের পাল্টাপাল্টি অবস্থান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ব্যবসায়ী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়: ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬ ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ‘চেজ মাস্টার’ ভারতের তিলক বর্মা ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার কড়া নির্দেশ ইসির পূজার পাঁচ দিনের ছুটি শেষে কাজে ফিরলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু আরও সাতজনের

জার্মানিতে তাপমাত্রার পারদ উঠল ৪১ দশমিক ৩ ডিগ্রিতে

নিউজডেস্ক ঃ

ইউরোপজুড়ে দাবদাহের মাঝে জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মান আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর সারব্রুকেনে এই তাপমাত্রা রেকর্ড হয়।

এটি ২০১৯ সালের রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে। শনিবার থেকে জার্মানির প্রায় সব অঞ্চলে তাপপ্রবাহের জরুরি সতর্কতা রেড এলার্ট জারি আছে। রোববারের মধ্যে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রোববার পর্যন্ত জন্য রোম, মিলান, ভেনিসসহ ১৮টি শহরে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাজ্য ও ফ্রান্সেও তাপপ্রবাহ অব্যহত আছে। তবে রোববারের পর এটি পোল্যান্ড হয়ে পূর্ব ইউরোপে অবস্থান করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থান নিয়েছে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ