বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলে আট মাস প্রেম, চিনা নাগরিক লিবিং যশোরে মেয়েকে বিয়ে করলো সময় থাকতে ভালো হয়ে যা! দরজার সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে নলডাঙ্গার একটি পরিবার যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন কুষ্টিয়া গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন সংসদ সদস্য কতৃক মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ গ্রামীণ জনপদে জীবন ও স্বাস্থ্যবিমার পরিসর বাড়াতে গার্ডিয়ান ও বেলভির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এমবাপের জোড়া গোল, শেষ ষোলোতে ফ্রান্স ও নরওয়ে

স্পোর্টস ডেস্ক ঃ

এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলতে ফ্রান্স। নকআউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড এদিন নিজের করে নেন এমবাপে। এদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে, পরবর্তী রাউন্ডে উঠেছে নরওয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।

নরওয়ের এই ভাইকিং রো থামাবে কে? ঐতিহ্য আর সংস্কৃতিকে লালন করা নরওয়ে বিশ্বকাপে প্রতি ম্যাচ জয়ের পর এভাবেই উদযাপন করে আসছে। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলতে উঠেও, হালান্ড-ওডেগার্ডরা ড্রামের তালে তালে স্মরণ করলেন তাদের জাতিস্বর ভাইকিংদের।

একই দিন হট ফেভারিট ফ্রান্সও সুইডেনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে। শেষ ষোলতে উঠতে, সামান্যতম বেগ পেতে হয়নি।

এমবাপের জোড়া গোলে, ফ্রান্স জিতেছে দাপট দেখিয়ে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল এখন এমবাপের। সর্বোচ্চ গোলদাতা মেসিকে এ বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন ফরাসি তারকা। স্কোরলাইন অবশ্য সুইডেনের বিপক্ষে ফ্রান্সের আধিপত্য বুঝাতে পারবে না।অফসাইড, বারপোস্টের বাধায় একাধিকবার গোল বঞ্চিত হন এমবাপে। প্রথমার্ধের শেষে তিনিই প্রথম লিড এনে দেন।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বার্কোলা। এর কিছুক্ষণ পর এমবাপে জোড়া পূর্ণ করে ফ্রান্সের জয়ের ব্যবধান বাড়ান। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি ৯ গোল এখন এমবাপের। এই রেকর্ড যৌথভাবে এতোদিন রোনালদো নাজারিও ও লিওনিদাসের দখলে ছিল।

এদিকে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয় সহজ ছিল না। অ্যান্তোনিও নুসা প্রথমার্ধের শেষে নরওয়েকে লিড এনে দেন।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে আইভরি কোস্টকে সমতায় ফেরান আমাদ দিয়ালো।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার পথে, তখন নরওয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন গোল মেশিন আর্লিং হলান্ড। চলতি বিশ্বকাপে এনিয়ে হলান্ডের পঞ্চম গোল এটি।

শেষ ষোলতে নরওয়ে, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে। ব্রাজিলের বিপক্ষে কখনো হারেনি নরওয়ে। ৪ বারের লড়াইয়ে দুবার জিতেছে। আর ২ ম্যাচ ড্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ