রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকগুলো এখন শূন্য মাঠের মতো: রুহুল কবির রিজভী কুমিল্লায় স্কুলছাত্রী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১ সুবিধাবাদীদের ব্যবহার করতে দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী দুলু নির্বাচনে কারচুপির অভিযোগের প্রমাণ চেয়ে ১২৪ আমলার চিঠি পটুয়াখালীতে ফুটবল নিয়ে বিরোধে তরুণের মৃত্যু, স্বজনদের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে তোপ দাগলেন রাশেদ খাঁন দিল্লিতে বিক্ষোভ ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়সহ আটক একঝাঁক নেতা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, বিক্ষোভে উত্তাল রাজধানী এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের পরিকল্পনা দিল্লির বিক্ষোভ ঠেকাতে সিজেপি কর্মীদের ধরপাকড় ও তৎপরতা

যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

যশোর প্রতিনিধি:

যশোরে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু ও সাব্বির হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটক দুইজন হলেন, উপজেলার উলাশী ইউনিয়নের গেলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু এবং একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে সাব্বির হোসেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগান সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ