বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলে আট মাস প্রেম, চিনা নাগরিক লিবিং যশোরে মেয়েকে বিয়ে করলো সময় থাকতে ভালো হয়ে যা! দরজার সামনে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে নলডাঙ্গার একটি পরিবার যশোরে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক নাটোরে প্রাইম ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন কুষ্টিয়া গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার আত্রাইয়ে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন সংসদ সদস্য কতৃক মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ গ্রামীণ জনপদে জীবন ও স্বাস্থ্যবিমার পরিসর বাড়াতে গার্ডিয়ান ও বেলভির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই : বাকায়ি

নিউজডেস্ক ঃ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহায় সফর করছে বলে জানিয়ে জোর দিয়ে বলেছেন, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আমাদের আলোচনার কোনো কর্মসূচি নেই।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্তরেই আলোচনার পরিকল্পনা নেই।

তিনি ব্যাখ্যা করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি’র নেতৃত্বে ইরানের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের দোহা সফর সমঝোতা স্মারকের বিভিন্ন ধারার বাস্তবায়ন খতিয়ে দেখার উদ্দেশ্যেই হচ্ছে।

একই সঙ্গে গারিবাবাদি জ্যেষ্ঠ আলোচক ও বিশেষজ্ঞ হিসেবে ইরানের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে আজ পর্যন্ত আমরা ওই স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিশ্চিত করতে প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছি।

প্রথম ধারা, যা এই সমঝোতা স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসানের সঙ্গে সম্পর্কিত। এটা থেকে শুরু করে সমুদ্র অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দ বা সীমাবদ্ধ করা সম্পদ মুক্ত করার মতো বিষযয়গুলোই ধারাবাহিকভাবে অনুসরণ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ