বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৬৪ জেলার তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে নতুন দায়িত্ব বিতর্ক ও অস্থিরতার মুখে অনূর্ধ্ব-২০ ফুটবল দল: সংবাদ সম্মেলনে অনুপস্থিত কোচ ও অধিনায়ক ফটিকছড়িতে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুর্ধর্ষ সন্ত্রাসী মোবারক, রিমান্ড মঞ্জুর গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়: ইরানের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা, ডিসেম্বরে ভোটের লক্ষ্য ইসির সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ বিরোধীদলীয় নেতা, দাবি করলেন দুঃখ প্রকাশের মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভরশীল: পররাষ্ট্রমন্ত্রী প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা বন্ধে সরকারকে আইনি নোটিশ নওগাঁর মান্দায় মেয়েদের প্রশিক্ষণ বরাদ্দের ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

প্রতিবেদকের নাম

আগামী নভেম্বর মাসকে কেন্দ্র করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমেই এই নির্বাচনী কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার জানান, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কালকে নির্বাচনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’ তবে এই সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানের মতো উৎসব ও ধর্মীয় বিষয়গুলো বিবেচনায় রেখে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো আগে সম্পন্ন করার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই লক্ষ্যেই পুরো কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ