বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ডনাল্ড ট্রাম্পের ধন্যবাদসূচক চিঠি হবিগঞ্জের মাধবপুরে কিশোরীর ঘটনায় সালিসের মাধ্যমে আর্থিক সমঝোতার অভিযোগ ইরানের দাবি: মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ভূপাতিত হয়েছে ২০০টির বেশি বিমান শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ উল্টে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত সিলেটে চালু হলো দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র কলকাতায় আনন্দবাজার পত্রিকা ভবনে গেরুয়া রং লেপে বিক্ষোভ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিপিএল না হওয়ার ক্ষতিপূরণ ও ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিসিবি-কোয়াব বৈঠক ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সময়সূচি: জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস রাজধানীর বাজারে সবজির চড়া দাম: ৫০ টাকার নিচে মিলছে কেবল দুই সবজি প্রেক্ষাপট: বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানসহ নেতাকর্মীদের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে এই শ্রদ্ধা জানান। এ সময় সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে এক জনস্রোতের সৃষ্টি হয়।

তারেক রহমানের সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান ও ইসমাইল জবিউল্লাহ। এছাড়াও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়া উদ্যানের দিকে জড়ো হন নেতাকর্মীরা। বিজয় সরণি থেকে সমাধি পর্যন্ত পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। অনেক কর্মীর হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে আসেন।

সমাধি এলাকায় আগে থেকেই জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শ্রদ্ধা জানান। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মাদ এমপি বলেন, বিএনপি তাদের কাছে আবেগ ও ভালোবাসার নাম, তাই প্রতিবছর এই দিনটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কয়েক দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ