শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে মিটার সংযোগ ছাড়াই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল, এলাকায় তোলপাড় বদলি হলেন ‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত জয় ২০৭৮ কোটি টাকার আলেকসান্দার ইসাকের ফর্মে ফেরা: লিভারপুলের জয়ে জোড়া গোল কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে আহত অর্ধশতাধিক ওষুধের মতো কাজ করছে আমাদের লংমার্চ, চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: শিমরাইলে লংমার্চে জামায়াত আমীর ৬ দেশের প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদকের নাম

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যা ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে যেতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সামগ্রিকভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) ও রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়েও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ