বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

হামের টিকা অনিয়ম তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন

প্রতিবেদকের নাম

হামের টিকা কেনা ও বিতরণের প্রক্রিয়া নিয়ে ওঠা অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা এবং জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাবের বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনটি ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের দায়-দায়িত্ব নির্ধারণেও কাজ করবে। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে এই কমিশনের সভাপতি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, টিকা ক্রয় ও বিতরণে দেরি ও অনিয়মের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে কমিশন। তদন্তের প্রয়োজনে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এছাড়া যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করার আইনি ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে। কমিশন প্রয়োজনে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে।

কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে হবে। এই তদন্তকাজে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্য সেবা বিভাগ। এছাড়া কমিশনের ব্যয় নির্বাহ ও কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ বা এর অধীনস্থ দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ