শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে বিচারের দাবি হাসনাত আবদুল্লাহর ৭ নভেম্বরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপি-র ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু এআই যুগে সফটওয়্যারের কোয়ালিটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ ব্যাংক এশিয়ায় কল সেন্টার ম্যানেজার পদে নিয়োগ রাষ্ট্রপতি: ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব সিলেট টেস্টে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে যত রেকর্ড হৃদয়ের রেকর্ড ২৪২ রানে ভর করে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

তরুণ প্রজন্মের সব সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবের দিন এবং এই দিনটি শত্রু-মিত্র চেনার সুযোগ করে দেয়। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করতে বারবার ষড়যন্ত্র করা হয়েছে। মহাজোটের নামে একই অপশক্তি গণতন্ত্র ধ্বংস করেছে এবং পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে। এছাড়া দেশজুড়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করার চেষ্টা হয়েছিল, তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অপশক্তি পরাজিত হয়েছে। ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানেও ৭ নভেম্বরের অপশক্তির পরাজয় ঘটেছে।’। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিলো।

তরুণদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থের প্রশ্নে তারা কখনো আপোষ করে না। ইতিহাস সচেতন বর্তমান প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে দেশ কখনো পথ হারাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ