সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন

প্রতিবেদকের নাম

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করা হয়নি বলে স্পষ্ট করেছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

প্রেস মিনিস্টার বলেন, ‘সোমবার সকালে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স থেকে একটি ই-মেইল পাওয়া যায়। এতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ করা হয়েছে। তবে সেই ই-মেইলটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করার সুযোগ আমাদের ছিল না। ই-মেইলটিতে প্রয়োজনীয় কোনো প্রমাণাদি বা অনুমোদন ছিল না, তাই আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে হাইকমিশন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর মধ্যেই শেখ হাসিনা রয়টার্সের কাছে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আগ্রহের কথা জানিয়েছেন। সোমবার আওয়ামী লীগ নেতারাও জানিয়েছেন, আইনি আনুষ্ঠানিকতা শেষে তার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ