সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিবেদকের নাম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই দাবি তুলে ধরে শ্রমিকপক্ষ। তিন ঘণ্টার এই সভায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভাপতিত্ব করেন। সভায় নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিনসহ শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের। এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।

প্রস্তাবনার সপক্ষে যুক্তি দিয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, একটি চার সদস্যের পরিবারের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা এবং প্রয়োজনীয় পুষ্টি ও ক্যালরি নিশ্চিত করতে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন।

তবে শিল্পের বর্তমান সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির এই প্রস্তাব দিয়েছেন। সভায় যোগ দিতে না পারা বা প্রস্তুতি শেষ করতে না পারার কারণ হিসেবে শিল্পাঞ্চলের অস্থিরতাকে দায়ী করেছেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন। তিনি জানান, কারখানাগুলোর কার্যক্রমে বেশি মনোযোগী হতে গিয়ে তারা লিখিত প্রস্তাব জমা দিতে পারেননি, যার জন্য সময় প্রয়োজন। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রমে বেশি মনোযোগ দিতে হচ্ছে।

মালিকপক্ষ সময় চাইলেও বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাদের চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী সভায় মালিকপক্ষের প্রস্তাব না এলেও বোর্ড একক সিদ্ধান্তে এগিয়ে যাবে। সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, শ্রমিকদের প্রকৃত অবস্থা ও তাদের প্রত্যাশা সরাসরি পর্যবেক্ষণের জন্য বোর্ডের সদস্যরা চলতি সপ্তাহেই বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করবেন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মজুরি সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে, যিনি প্রয়োজনে আইবিএ বা বিশিষ্ট অর্থনীতিবিদদের পরামর্শ নিতে পারবেন। সে জন্য তাঁরা সাত কার্যদিবস সময় চেয়েছেন, কিন্তু বোর্ডের সবার সম্মতিক্রমে চার দিন সময় দেওয়া হয়েছে।

সব পক্ষ মিলে আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে জানুয়ারি মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত মজুরি পাবেন শ্রমিকরা। শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয় সাধনের মধ্য দিয়ে এই মজুরি বোর্ড তার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ