সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার

প্রতিবেদকের নাম

দেশের জ্বালানি খাতের সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের এ তথ্য জানান।

মুখ্য সচিব জানান, মহেশখালী সমুদ্র উপকূলে একটি ভাসমান এবং মাতারবাড়ী এলাকায় দুটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী দুই বছরের মধ্যেই এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে মুখ্য সচিব বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি তাদের মধ্যে যোগ্য ব্যক্তিদের কর্মসংস্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এছাড়া মাতারবাড়ীতে পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। গভীর সমুদ্রবন্দরের কাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতি ও যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বিগত সরকারের সময় দুর্বল পররাষ্ট্রনীতির কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেন আব্দুস সাত্তার। বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ