বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা ১৬ নভেম্বর ইউপি নির্বাচন ও স্মার্ট কার্ড নিয়ে ইসির বৈঠক গাজীপুরের শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত স্বরাষ্ট্রমন্ত্রী: টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ায় চড়ছে বিশ্ববাজারে স্বর্ণের দাম

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

প্রতিবেদকের নাম

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তা নিশ্চিত করতে ওই সময় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় যাত্রীসেবা চালু হয়। একই সময়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আদালতের সামনে থেকে ককটেল ও মোটরসাইকেলসহ নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শ্যামপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একইসাথে উত্তরার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানীজুড়ে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ