বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি কার্ড লক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের

বাংলাদেশে সংঘটিত সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ

প্রতিবেদকের নাম

বাংলাদেশে অতীতে সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর পুনরায় জোর দিয়েছে জাতিসংঘ। বিশেষ করে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের সময় বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর যে ভূমিকা ছিল এবং তাতে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার স্বচ্ছ বিচার ও জবাবদিহি চেয়েছে বিশ্ব সংস্থাটি। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা জানান। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।

ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিক আবু সুফিয়ানের প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, বিশেষ করে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন যেসব ঘটনা নথিবদ্ধ করেছে, সেগুলোর প্রতিটিতেই জবাবদিহি চায় জাতিসংঘ। আন্দোলনের সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে হাজারো মানুষকে হত্যার অভিযোগ এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। তবে তিনি একইসঙ্গে গুরুত্ব দিয়ে বলেন যে, জবাবদিহির দাবির বাইরেও রাজনৈতিক অধিকার রক্ষা করা জরুরি। তার ভাষ্যমতে, সব রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গেরই রাজনৈতিক কর্মকাণ্ডে অবাধে অংশগ্রহণের স্বাধীনতা ও অধিকার থাকা উচিত। অন্যদিকে, তার নেতা-কর্মীরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

জাতিসংঘের এই মুখপাত্র যে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কথা উল্লেখ করেছেন, সেটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর পরিচালনা করেছিল। গত বছরের ১২ ফেব্রুয়ারি জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময়কার পরিস্থিতির বিস্তারিত চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আনুমানিক ১ হাজার ৪০০ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশই প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে। এই মর্মান্তিক নিহতের তালিকায় প্রায় ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটার মধ্য দিয়ে এই দমন-পীড়নের অবসান হয়েছিল। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন এবং আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। এটি শুধু অভিযোগ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও তা উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ