বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি কার্ড লক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার

প্রতিবেদকের নাম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল স্পষ্ট জানিয়েছেন, বর্তমান সরকার নিরাপত্তার অজুহাতে বাকস্বাধীনতা দমনে বিশ্বাসী নয়। তবে বাকস্বাধীনতার ছদ্মবেশে কারো সম্মানহানি বা অপপ্রচার চালানোর সুযোগও দেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত “ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলা” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার গত এক দশকের পরিস্থিতির দিকে আলোকপাত করে বলেন, বিগত সরকার আইসিটি আইন, ডিএসএ এবং সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর আইনগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। মূলত ভিন্নমত দমন, সাংবাদিকদের মুখ বন্ধ করা এবং শিক্ষার্থীদের কারারুদ্ধ রাখতেই এসব আইন প্রয়োগ করা হয়েছিল। সেই অন্ধকার যুগের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিইউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকলেই চলবে না, বরং দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে বড় করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে যখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, তখন এই তরুণরাই সত্যকে বাঁচিয়ে রেখেছিল। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে তোমরাই পনেরো বছরের এক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলে। যখন ক্ষমতাচ্যুত সরকার তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন এই বাংলাদেশে তোমারাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলে। তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। তোমরাই সেই প্রজন্ম যারা আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছ এবং আমাদের গণতন্ত্র উপহার দিয়েছ। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য এবং অর্থনৈতিক সুযোগের পরিধিকে প্রসারিত করার মাধ্যমে আমাদের সমাজব্যবস্থাকে আমূলে বদলে দিয়েছে। তিনি বলেন, এই সুযোগগুলোর পাশাপাশি প্রযুক্তি কিছু গুরুতর চ্যালেঞ্জও নিয়ে এসেছে।

ডিজিটাল প্রযুক্তির সুবিধা ও ঝুঁকির বিষয়ে কায়সার কামাল বলেন, প্রযুক্তির কল্যাণে বিশ্ব আজ সংযুক্ত হয়েছে, কিন্তু এর ভুল ব্যবহার ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনলাইন হয়রানি, পরিচয় চুরি, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বর্তমান সমাজের জন্য উদ্বেগের কারণ। বিশেষ করে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের মধ্যে পার্থক্য বোঝা এবং তা প্রতিরোধ করা রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মাত্র ক্লিকে লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করা সম্ভব; আবার একটি মাত্র মিথ্যা বার্তা আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি, এমনকি সহিংসতারও জন্ম দিতে পারে। ভুল তথ্য এবং অপতথ্যের পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় এবং রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই চ্যালেঞ্জগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে।

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র বজায় রেখে ডিজিটাল অপরাধ মোকাবেলার উপায় সম্পর্কে ডেপুটি স্পিকার বলেন, সমাজের প্রতিটি স্তরে সমালোচনামূলক চিন্তাভাবনার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এছাড়া পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা ও তথ্য যাচাইয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করার ওপর তিনি জোর দেন। একইসঙ্গে গণমাধ্যমকে পেশাগত নৈতিকতা মেনে সঠিক তথ্য পরিবেশনের অনুরোধ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে স্বচ্ছতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলে বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে কীভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা যায় সেই প্রসঙ্গ সামনে এনে তিনি বলেন, আমাদ। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিকতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজ, ধর্মীয় নেতা এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান (অব.), বিইউপির সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন। এছাড়াও সেমিনারে বিইউপির উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ