শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হায়দরাবাদের ভারত সম্মেলনে ভিসা পেলেন না ১১৫ বিদেশি অতিথি ডিভিডেন্ড না দেওয়ায় ১০ কোম্পানির কর্মকর্তাদের ২৯ কোটি টাকা জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশেষ দোয়ায় ডেপুটি স্পিকারের অংশগ্রহণ শ্রমিক কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি শ্রমিক কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ কারখানা, হুশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএ’র তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই অনিবার্য? কী বলছেন বিশ্লেষক বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, নিরাপত্তায় ছিল সেনাবাহিনী পলাতক শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা: কোন পথে সমাধান?

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে, তিন দিনের সরকারি সফর শেষ করে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীর ফ্লাইটটি। এরও আগে তিনি আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে পৌঁছান। বিকাল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

গত ১০ নভেম্বর তিন দিনের সফরে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার কপ-৩১ এর উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি ভাষণ দেন। ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন। এ ছাড়াও সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করা হয়। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জ্বালানি, ভারী শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বিমান যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্ব দেন এবং নতুন বছরে দেশটিতে সফরের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার নিয়ে আলোচনা হয়। উজবেক প্রেসিডেন্ট তাঁকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নতুন বছরে সফরটি করার আশা ব্যক্ত করেন।

এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও পুনর্গঠন ও দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ম্যান্ডেট লাভের জন্য তাকে অভিনন্দন জানান।

সফরকালে ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ ও কারিগরি সহায়তার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে এবং ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এ ছাড়া ডা. জুবাইদা রহমান আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকার প্রধানদের স্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ