রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৫০০ বার প্রত্যাখ্যাত হয়েও ৩৫ বছরে অনন্য উচ্চতায় শেইলিন শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের সুরকে ‘অযৌক্তিক’ বললেন চিফ প্রসিকিউটর সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বয়স জেনে কানাডীয় প্রেমিকাকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের, থানায় মামলা এরদোগান: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব গোপালগঞ্জের ডিসি ও এসপি বদল, শীর্ষ পদে বড় রদবদল ডিজিটাল মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের কেবল ডিগ্রিতে নয়, দক্ষতায় গুরুত্ব দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির শুরুর বিপর্যয় সামলে লাঞ্চের আগে তানজিদের ফিফটি ইসলামাবাদে বসছে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার দ্বিতীয় আসর

শ্রমিক কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম

কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে পোশাক কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ কথা জানান। শ্রম আইনের এই ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকার হারান।

মাহমুদ হাসান খান আরও জানান, শ্রমিক বিক্ষোভের জেরে বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর আগে অস্থিরতার কারণে মোট ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। যেসব কারখানায় রোববার থেকে কাজ শুরু করা সম্ভব হবে না, মালিকপক্ষ চাইলে সেগুলোও আইনের এই ধারায় বন্ধ রাখতে পারবে। এছাড়া আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব পেশ করার কথা রয়েছে। তবে শিল্প এলাকায় বিশৃঙ্খলা চলমান থাকলে এই আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ