টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন, যিনি দেশের ১১২তম টেস্ট খেলোয়াড় হিসেবে ব্যর্থ হলেন। এরপর তিনে নামা মুমিনুল হকও দ্রুত উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। শূন্য রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তবে দলীয় ২২ রানের মাথায় অধিনায়ক শান্তকে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। টপ অর্ডারের তিন ব্যাটারই রাবাদার শিকার হন। টপঅর্ডারের তিন ব্যাটারকেই সাজঘরে ফেরান ডানহাতি এ পেসার।
প্রাথমিক এই বিপর্যয় সামলে পাল্টা লড়াইয়ে নামেন তানজিদ হাসান। বাঁহাতি এই ওপেনার চাপের মুখে সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যান তিনি। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৯১ রান।